দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সৌদি আরবে ২০৫৫৩ হজযাত্রীর আগমন, একজনের মৃত্যু

হজে গিয়ে একজন বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। তবে এই যাত্রার মধ্যেই এসেছে একটি শোকের সংবাদ—হজে গিয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।বুধবার প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ৫১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন যাত্রী সৌদি পৌঁছেছেন।

আরো পড়ুন , রঙ চূড়ান্ত করে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালো পুলিশ সদর দপ্তর

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।এদিকে, সৌদি আরবে গিয়ে নইম উদ্দীন মন্ডল নামের ৭৫ বছর বয়সী এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। এ ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।গত ১৮ এপ্রিল হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওইদিন ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে রওনা দেয়।আগামী ২১ মে পর্যন্ত চলবে হজযাত্রী পরিবহনের ফ্লাইট কার্যক্রম। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

বিষয় : মৃত্যু হজযাত্রী সৌদি আরব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সৌদি আরবে ২০৫৫৩ হজযাত্রীর আগমন, একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। তবে এই যাত্রার মধ্যেই এসেছে একটি শোকের সংবাদ—হজে গিয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।বুধবার প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ৫১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন যাত্রী সৌদি পৌঁছেছেন।

আরো পড়ুন , রঙ চূড়ান্ত করে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালো পুলিশ সদর দপ্তর

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।এদিকে, সৌদি আরবে গিয়ে নইম উদ্দীন মন্ডল নামের ৭৫ বছর বয়সী এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। এ ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।গত ১৮ এপ্রিল হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওইদিন ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে রওনা দেয়।আগামী ২১ মে পর্যন্ত চলবে হজযাত্রী পরিবহনের ফ্লাইট কার্যক্রম। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত