দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এসএসসির প্রথম দিনেই বহিষ্কার ৬ শিক্ষার্থী, দায়িত্বে গাফিলতিতে বহিষ্কার ১ শিক্ষক

এসএসসির প্রথম দিনেই বহিষ্কার ৬ শিক্ষার্থী

কড়া নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির মধ্যেই অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারা দেশে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪ জন শিক্ষার্থী রয়েছে।একই সঙ্গে পরীক্ষার দায়িত্বে অবহেলার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শক শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন , হামজনিত জটিলতায় তিনজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

শিক্ষা প্রশাসন জানিয়েছে, নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে এবার সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং কঠোর নজরদারি চালানো হচ্ছে।শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষার পরিবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় অন্যান্য কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করছে।শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, কঠোর নজরদারি ও দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা পরীক্ষার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : বহিষ্কার এসএসসি ৬ শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এসএসসির প্রথম দিনেই বহিষ্কার ৬ শিক্ষার্থী, দায়িত্বে গাফিলতিতে বহিষ্কার ১ শিক্ষক

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

কড়া নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির মধ্যেই অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারা দেশে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪ জন শিক্ষার্থী রয়েছে।একই সঙ্গে পরীক্ষার দায়িত্বে অবহেলার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শক শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন , হামজনিত জটিলতায় তিনজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

শিক্ষা প্রশাসন জানিয়েছে, নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে এবার সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং কঠোর নজরদারি চালানো হচ্ছে।শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষার পরিবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় অন্যান্য কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করছে।শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, কঠোর নজরদারি ও দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা পরীক্ষার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত