দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।তিনি বলেছেন, বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনতেই হবে এবং এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ এসএসসি পরীক্ষা পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে তিনি এ কথা জানান।পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অনিয়মের ঘটনা পাওয়া গেছে। সিঙ্গাইর উপজেলা-এর একটি কেন্দ্রে খাতা দেখাদেখির অভিযোগে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
আরো পড়ুন , তাপপ্রবাহে অতিষ্ঠ দেশ, গরম বাড়ার পূর্বাভাস
এছাড়া বাজারসংলগ্ন একটি কেন্দ্রে ভিড় ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও অভিভাবকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে অভিযোগ তদন্তে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিকজনিত কারণে পরীক্ষার্থীদের দেরি হলে মানবিক আচরণ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।প্রবেশপত্র জটিলতার বিষয়ে তিনি বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ ও প্রিন্ট সমস্যার কারণে বিলম্ব হলেও পরে তা সমাধান করা হয়েছে।
বিষয় : পরিবর্তন নতুন শিক্ষামন্ত্রী কারিকুলাম

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন