বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারিক রহমান।সোমবার (২০ এপ্রিল) বগুড়া শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির কার্যক্রম শুরু করেন। এসময় তার সহধর্মিণী জুবাইদা রহমান-কেও মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রামীণ এলাকায় যেসব পরিবারের জমির পরিমাণ ০.৫০ একর বা তার কম এবং নির্দিষ্ট আয়-সম্পদ মানদণ্ড পূরণ করে, তারাই এই কার্ডের আওতায় আসবে।
আরো পড়ুন , দেশে ফের বাড়ছে গরম জনজীবনে নতুন দুঃসংবাদ
নারীর ক্ষমতায়ন জোরদারে কার্ডটি সরাসরি পরিবারের নারী সদস্য, বিশেষ করে মা বা নারী প্রধানের নামে ইস্যু করা হবে।পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে।প্রযুক্তিগতভাবে আধুনিক এই কার্ডে স্পর্শবিহীন জিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সরকার জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে এটি একটি সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
বিষয় : উদ্বোধন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন