বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার।এ লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান মূল্য কাঠামো পর্যালোচনা করে সুপারিশ দেবে।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব রয়েছে।
আরো পড়ুন , সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল রূপান্তরের ঘোষণা প্রধানমন্ত্রীর
এই প্রস্তাব অনুমোদন পেলে তা পাঠানো হবেবাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশন (বিইআরসি)-এর কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।সরকারি হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৫৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি কমাতে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।এর মধ্যে রয়েছে পাইকারি বিদ্যুতের দাম সমন্বয় এবং লাইফলাইন গ্রাহক ছাড়া অন্যান্য আবাসিক গ্রাহকদের ওপর বাড়তি মূল্য চাপ।এদিকে বিদ্যুৎ খাতে বকেয়া বিলও বাড়ছে। বেসরকারি ও বিদেশি বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা ৪৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানা গেছে।
বিষয় : বিদ্যুত ইউনিট বৃদ্ধির প্রস্তাব

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন