দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে ভাড়া পুনর্নির্ধারণের দাবি পরিবহন মালিকদের

ভাড়া পুনর্নির্ধারণের দাবি পরিবহন মালিকদের

রাজনৈতিক ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছে পরিবহন মালিকরা।বাস-ট্রাক মালিক সমিতির নেতারা বলছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বর্তমান ভাড়ায় পরিবহন চালানো সম্ভব হচ্ছে না, এতে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।রবিবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে মালিক সমিতি।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন,

আরো পড়ুন , তারেক রহমানের আগমনে বগুড়ায় বরণ উৎসবের প্রস্তুতি

 জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার ভাড়া সমন্বয় সংক্রান্ত কোনো গেজেট প্রকাশ করেনি। ফলে মালিকরা বেশি দামে তেল কিনলেও পুরোনো ভাড়ায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে গাড়ি চালানো লোকসানের ব্যবসায় পরিণত হয়েছে। দ্রুত ভাড়া সমন্বয় না হলে পরিবহন খাত বড় সংকটে পড়বে।”পরিবহন নেতারা জানান, শুধু জ্বালানি নয়, যানবাহনের খরচও ব্যাপকভাবে বেড়েছে। ২০২২ সালে একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬ লাখ টাকায়। একই সঙ্গে বডি তৈরির খরচও প্রায় ১১ লাখ থেকে বেড়ে ২০ লাখ টাকায় পৌঁছেছে।এর সঙ্গে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হওয়ায় পরিবহন মালিকদের কিস্তির চাপও বেড়েছে বলে দাবি তাদের।

বিষয় : জ্বালানি পরিবহন মালিক ভাড়া পুনর্নির্ধারণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জ্বালানি সংকটে ভাড়া পুনর্নির্ধারণের দাবি পরিবহন মালিকদের

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

রাজনৈতিক ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছে পরিবহন মালিকরা।বাস-ট্রাক মালিক সমিতির নেতারা বলছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বর্তমান ভাড়ায় পরিবহন চালানো সম্ভব হচ্ছে না, এতে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।রবিবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে মালিক সমিতি।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন,

আরো পড়ুন , তারেক রহমানের আগমনে বগুড়ায় বরণ উৎসবের প্রস্তুতি

 জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার ভাড়া সমন্বয় সংক্রান্ত কোনো গেজেট প্রকাশ করেনি। ফলে মালিকরা বেশি দামে তেল কিনলেও পুরোনো ভাড়ায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে গাড়ি চালানো লোকসানের ব্যবসায় পরিণত হয়েছে। দ্রুত ভাড়া সমন্বয় না হলে পরিবহন খাত বড় সংকটে পড়বে।”পরিবহন নেতারা জানান, শুধু জ্বালানি নয়, যানবাহনের খরচও ব্যাপকভাবে বেড়েছে। ২০২২ সালে একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬ লাখ টাকায়। একই সঙ্গে বডি তৈরির খরচও প্রায় ১১ লাখ থেকে বেড়ে ২০ লাখ টাকায় পৌঁছেছে।এর সঙ্গে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হওয়ায় পরিবহন মালিকদের কিস্তির চাপও বেড়েছে বলে দাবি তাদের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত