চলতি হজ মৌসুমকে ঘিরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেসৌদি আরব।এখন থেকে ভিজিট ভিসা নিয়ে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ বা হজ পালন করা যাবে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।জানানো হয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত কেবল বৈধ হজ পারমিট থাকলেই মক্কা ও আশপাশের পবিত্র স্থানে প্রবেশের অনুমতি মিলবে।এই সময়ের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করলে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে ভিজিট ভিসাধারীদের সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।
আরো পড়ুন , জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা : দুই মাস সময় বাড়াল ট্রাইব্যুনাল
এছাড়া তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।ওমরা যাত্রীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।এছাড়া নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা পারমিট প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।এ বছরের স্লোগান নির্ধারণ করা হয়েছে— “অনুমতি ছাড়া কোনো হজ নয়”।
বিষয় : সৌদি হজ পালন পবিত্র মক্কা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন