সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক ও চিন্তাশীল থাকার আহ্বান জানান।শুক্রবার দুপুরে রাজধানীর ১০০ ফিট এলাকায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক আলোচনা, সংসদের বক্তব্য কিংবা রাস্তায় বিভিন্ন বক্তৃতা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম।তিনি বলেন, টেলিভিশনের টকশো এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কনটেন্ট অনেক সময় বাস্তবতা থেকে দূরে থাকে, যা মানুষকে ভুল ধারণা দিতে পারে।
আরো পড়ুন , জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শনিবার
অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, উন্নত দেশগুলোতে ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করা হয়েছে, কারণ সব ধরনের কনটেন্ট ইতিবাচক নয়।তিনি আরও বলেন, বাংলাদেশের সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব অনেক বেশি পড়ছে, যা নিয়ে সচেতন হওয়া প্রয়োজন।তবে হতাশ না হয়ে নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন বিএনপি মহাসচিব।এ সময় তিনি দেশের অর্থনীতি, দারিদ্র্য ও উন্নয়ন নিয়েও কথা বলেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন