বাংলা নতুন বছরের প্রথম দিনে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার কিছুক্ষণ পর তিনি টাঙ্গাইলের সমাবেশস্থলে পৌঁছান। এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে পথে পথে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের ২০ হাজারের বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
আরো পড়ুন , চারুকলার মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল, সম্প্রীতি ও ঐতিহ্যের রঙে রঙিন ঢাকা
আজকের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে তার।এছাড়া কর্মসূচির আগে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইল শহরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধান সড়ক, হ্যালিপ্যাড, স্টেডিয়াম ও মাজার প্রাঙ্গণে সাজসজ্জা করা হয়েছে এবং অনুষ্ঠানস্থল ও আশপাশ এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তাবলয়।
বিষয় : উদ্বোধন প্রধানমন্ত্রী কৃষক কার্ড

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন