বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় ধরনের রদবদল এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।সোমবার জারি করা এসব প্রজ্ঞাপনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি কয়েকজনকে ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব হিসেবে পদায়ন
করা হয়েছে। অন্যদিকে, বর্তমান সচিব ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া, আবু মুসা মো. তারেককে সিলেট শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে মোহাম্মদ মঈনুল ইসলামকে ওই পদ থেকে সরিয়ে ওএসডি করে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।মাউশির পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
আরো পড়ুন , বাংলা নববর্ষ ১৪৩৩: দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
আর পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে নতুনভাবে পদায়ন করা হয়েছে ফরিদপুরের অধ্যাপক মো. নাজমুল হককে।অন্যদিকে, এনটিআরসিএর উপপরিচালক দীনা পারভিনকে ওএসডি করে মাউশিতে সংযুক্ত করা হয়েছে।আরেক প্রজ্ঞাপনে দেখা যায়, একাধিক শিক্ষককে ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি ও সংযুক্ত করা হয়েছে।এছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. বোরহান উদ্দীন।এই ব্যাপক রদবদলের মাধ্যমে শিক্ষা প্রশাসনে নতুন গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন