দেশজুড়ে চাঁদাবাজদের একটি ‘নিরপেক্ষ ও আনবায়াসড’ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব। তালিকা প্রস্তুত শেষে সংশ্লিষ্ট সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আরো পড়ুন , দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল এক মাসে নিহত ৫৩২র্যাব জানায়, পরিবহন খাত, বাজার, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় যেসব চাঁদাবাজি সংঘটিত হয়—সব ধরনের অপরাধীকেই এই তালিকার আওতায় আনা হচ্ছে।উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরও বলেন, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখানো হবে না। যারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।তিনি জানান, অনেক সময় ভুক্তভোগীরা নিরাপত্তার কারণে অভিযোগ করতে ভয় পান। তাই গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে এই তালিকা তৈরি করা হচ্ছে।র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, তালিকা চূড়ান্ত হলে খুব দ্রুতই সাঁড়াশি অভিযান শুরু করা হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন