গুম অধ্যাদেশ আইনকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, গুমের বিচার আলাদা কোনো আইনের প্রয়োজন নেই, বিদ্যমান ট্রাইব্যুনাল আইনেই এর বিচার সম্ভব।মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশে যে অপরাধের কথা বলা হয়েছিল, তা ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে
আরো পড়ুন , “আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়”—স্পিকারের কড়া মন্তব্য
অন্তর্ভুক্ত ছিল। ফলে নতুন করে আলাদা আইন বা ট্রাইব্যুনাল গঠনের কোনো প্রয়োজন ছিল না।তিনি আরও বলেন, যদি গুম অধ্যাদেশ বাতিল করে ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা হয়ে থাকে, তাহলে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এজন্য তিনি আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এদিকে, একই দিনে জাতীয় সংসদে পাস হয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল
২০২৬’। এই সংশোধনীর মাধ্যমে গুমকে আনুষ্ঠানিকভাবে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে কণ্ঠভোটে এটি পাস হয়।বিশ্লেষকরা বলছেন, এই সংশোধনীর ফলে গুমের অভিযোগে বিচার কার্যক্রম আরও স্পষ্ট ও শক্তিশালী হবে। একইসঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন