পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত আলাদা অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়।অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খান পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি হয়েছেন। একই সঙ্গে খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে।
আরো পড়ুন , আজ বিকেলে প্রধানমন্ত্রী সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সভা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদের ডিবি তেজগাঁও বিভাগে বদলি হয়েছেন।ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহান ট্রাফিক বিভাগে, আমেনা আক্তার পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে এবং শারমিন আক্তার চুমকি সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্ব পেয়েছেন।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দফতরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।
বিষয় : গুরুত্বপূর্ণ প্রশাসন দায়িত্ব

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন