দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

ভারতে ইলিশ পাঠানো হবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে সোমবার (৬ এপ্রিল) ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের ২০টি জেলায় এটি পালিত হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে।মন্ত্রী বলেন, জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে সচেতন করতে কঠোর নজরদারি করা হবে। সাগর থেকে বাজার পর্যন্ত সব ধাপেই নজরদারি থাকবে।

আরো পড়ুন , নতুন সরকারের প্রথম একনেক বৈঠক ৬ প্রকল্প অনুমোদন

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি করে না; তবে সৌজন্যসূচক কিছু ইলিশ পাঠানো হয়ে থাকে। এবছর এটি করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমন্ত্রী আরও বলেন, ইলিশ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে।এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন তুকু জানিয়েছেন, জাটকা সংরক্ষণ কার্যক্রমের সময় প্রয়োজনে জেলেদের খাদ্য ও অন্যান্য সহায়তা বাড়ানো হবে। সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

বিষয় : চূড়ান্ত প্রধানমন্ত্রী ইলিশ পহেলা বৈশাখ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সচিবালয়ে সোমবার (৬ এপ্রিল) ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের ২০টি জেলায় এটি পালিত হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে।মন্ত্রী বলেন, জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে সচেতন করতে কঠোর নজরদারি করা হবে। সাগর থেকে বাজার পর্যন্ত সব ধাপেই নজরদারি থাকবে।

আরো পড়ুন , নতুন সরকারের প্রথম একনেক বৈঠক ৬ প্রকল্প অনুমোদন

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি করে না; তবে সৌজন্যসূচক কিছু ইলিশ পাঠানো হয়ে থাকে। এবছর এটি করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমন্ত্রী আরও বলেন, ইলিশ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে।এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন তুকু জানিয়েছেন, জাটকা সংরক্ষণ কার্যক্রমের সময় প্রয়োজনে জেলেদের খাদ্য ও অন্যান্য সহায়তা বাড়ানো হবে। সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত