দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

গরমের তীব্রতা কমাতে আসছে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিনে তীব্র গরমের প্রভাব দেখা গেছে। জনজীবন স্থবির হওয়ার পাশাপাশি মানুষ প্রচণ্ড তাপদাহে ভুগছেন।তবে আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার (৬ এপ্রিল) থেকে বৃষ্টির আওতা বাড়বে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—প্রায় সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরো পড়ুন , আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের মামলা ২২ জন আসামি

৭ ও ৮ এপ্রিল বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে ৮৩ মিলিমিটার, এছাড়া শ্রীমঙ্গল ও রাজারহাটেও সামান্য বৃষ্টি হয়েছে।বর্তমানে তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়, সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তবে আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমার সম্ভাবনা, বৃষ্টির কারণে গরমের প্রভাব অনেক এলাকায় কমতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আছে। এই পরিস্থিতির কারণে মেঘের ঘনঘটা এবং পরবর্তী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

বিষয় : পূর্বাভাস বৃষ্টিপাত তীব্রতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গরমের তীব্রতা কমাতে আসছে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিনে তীব্র গরমের প্রভাব দেখা গেছে। জনজীবন স্থবির হওয়ার পাশাপাশি মানুষ প্রচণ্ড তাপদাহে ভুগছেন।তবে আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার (৬ এপ্রিল) থেকে বৃষ্টির আওতা বাড়বে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—প্রায় সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরো পড়ুন , আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের মামলা ২২ জন আসামি

৭ ও ৮ এপ্রিল বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে ৮৩ মিলিমিটার, এছাড়া শ্রীমঙ্গল ও রাজারহাটেও সামান্য বৃষ্টি হয়েছে।বর্তমানে তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়, সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তবে আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমার সম্ভাবনা, বৃষ্টির কারণে গরমের প্রভাব অনেক এলাকায় কমতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আছে। এই পরিস্থিতির কারণে মেঘের ঘনঘটা এবং পরবর্তী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত