দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঢাকার নবাবগঞ্জে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের দেওয়া হবে এই টিকা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, যারা ইতিমধ্যে হাম বা জ্বরে আক্রান্ত, তাদের আপাতত টিকা দেওয়া হবে না।প্রতিমন্ত্রী বলেন, “উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। অভিভাবকরা শিশুদের টিকাদান নিশ্চিত করুন এবং কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।”
আরো পড়ুন , কদমতলী গ্যাস লাইট কারখানায় বিস্ফোরণ নিহত ৫ দগ্ধদের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
টিকাদান কর্মসূচি শুরু হওয়া ৩০টি উপজেলায় রয়েছে বরগুনা পৌরসভা ও সদর, পাবনা সদর ও পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া, চাঁদপুর সদর ও পৌরসভা, হাইমচর, মহেশখালী, রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌরসভা, শিবগঞ্জ, ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, শ্রীনগর, রাজশাহী গোদাগাড়ী, বরিশাল মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, নওগাঁ পোরশা, যশোর সদর ও পৌরসভা, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর ও পৌরসভা, লৌহজং, মাদারীপুর সদর ও পৌরসভা, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠি নলছিটি এবং শরীয়তপুর জাজিরা।সরকারি সূত্র জানায়, সর্বোচ্চ আক্রান্ত এলাকায় বরগুনা সদর ও পৌরসভা রয়েছে। নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, ঝালকাঠি এবং শরীয়তপুর উল্লেখযোগ্য।
বিষয় : উদ্বোধন কার্যক্রম হামের টিকাদান

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন