দেশের সবচেয়ে বড় এভিয়েশন প্রকল্প Hazrat Shahjalal International Airport-এর তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান কনসোর্টিয়ামকে দায়িত্ব দিতে চায় সরকার।শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনার পর এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী Afroza Khanam Rita।মন্ত্রী বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশা প্রকাশ
করেন, চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে।তিনি আরও জানান, এই প্রকল্পে অপারেটর নিয়োগে ওপেন টেন্ডারের প্রয়োজন নেই। তবে জাপানের সঙ্গে আরও কয়েক দফা আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধন করা হলেও অপারেটর নিয়োগ জটিলতায় প্রকল্পটি দীর্ঘদিন ধরে পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। প্রায় ২২ হাজার কোটি টাকার এই মেগা
আরো পড়ুন , সকাল থেকে রাত টানা ১৬ ঘণ্টা সরকারি দায়িত্বে প্রধানমন্ত্রী
প্রকল্পটি গত তিন বছর ধরে কার্যত অচল অবস্থায় পড়ে ছিল।এর আগে ১৫ বছরের জন্য জাপানের একটি কনসোর্টিয়ামের মাধ্যমে টার্মিনালটি পরিচালনার পরিকল্পনা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়।বর্তমান সরকার ক্ষমতায় এসে আবারও জাপানের সঙ্গে আলোচনা শুরু করেছে।
আগামী সোমবার এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এগোতে পারে দুই পক্ষ।বিশ্লেষকরা বলছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন