সরকার কৃষকদের জন্য চালু করতে যাচ্ছে নতুন “স্মার্ট কৃষক কার্ড”, যা ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করবে। এই কার্ডধারীরা পাবেন সরাসরি সরকারি ভর্তুকি, ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক, সহজ শর্তে কৃষি ঋণ, শস্য ও কৃষি বিমা, সেচ সুবিধা এবং প্রণোদনা।কার্ডের মাধ্যমে কৃষকরা উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারবেন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত চাষাবাদের প্রশিক্ষণ এবং আবহাওয়ার পূর্বাভাস সুবিধাও পাবেন। সহজ শর্তে কৃষিঋণ সুবিধা অনুযায়ী, কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন।
আরো পড়ুন , জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশন জারি
কৃষক কার্ড পেতে প্রয়োজনীয় তথ্যের মধ্যে আছে এনআইডি কপি, পাসপোর্ট সাইজ ছবি, জমির দলিল ও ব্যাংক/মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর। নিবন্ধন প্রক্রিয়া প্রধানত স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে পরিচালিত হবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রাথমিক তালিকা তৈরি করবেন, তথ্য যাচাই ও ডিজিটাল প্রোফাইল তৈরি হবে।প্রধানমন্ত্রী টাঙ্গাইল সদর উপজেলায় কৃষি কার্ড বিতরণ করবেন। সরকার সতর্ক করেছেন, কার্ড বিনা মূল্যে দেওয়া হবে, কার্ডের জন্য কোনো প্রকার অর্থ লেনদেন করবেন না।
বিষয় : সরকার বিতরণ কৃষক কার্ড

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন