আগামী ৩০ এপ্রিল প্রথমবারের মতো সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।বুধবার স্টেডিয়াম পরিদর্শন শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শনকালে স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরো পড়ুন , মঙ্গল না আনন্দ’ বৈশাখের শোভাযাত্রা নিয়ে নতুন বিতর্ক
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, গত ১৬ বছরে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার প্রভাব পড়েছে অবকাঠামোতে। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।জানা গেছে, প্রথম পর্যায়ে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি ইভেন্ট নিয়ে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এতে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা উপজেলা পর্যায় থেকে অংশ নেবে।সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যতে শক্তিশালী জাতীয় দল গঠন করা।
বিষয় : প্রধানমন্ত্রী স্পোর্টস নতুন কুঁড়ি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
আগামী ৩০ এপ্রিল প্রথমবারের মতো সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।বুধবার স্টেডিয়াম পরিদর্শন শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শনকালে স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরো পড়ুন , মঙ্গল না আনন্দ’ বৈশাখের শোভাযাত্রা নিয়ে নতুন বিতর্ক
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, গত ১৬ বছরে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার প্রভাব পড়েছে অবকাঠামোতে। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।জানা গেছে, প্রথম পর্যায়ে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি ইভেন্ট নিয়ে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এতে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা উপজেলা পর্যায় থেকে অংশ নেবে।সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যতে শক্তিশালী জাতীয় দল গঠন করা।

আপনার মতামত লিখুন