দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

কর্মস্থলে ফিরতে গিয়ে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের অভিযোগ ।

দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ফিরতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। শনিবার (২৮ 

মার্চ) যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে বিপুলসংখ্যক যাত্রীর ভিড় দেখা যায়। বাস, 

পিকআপ ও ট্রাকে করে যে যেভাবে পারছেন, ঢাকার পথে রওনা হচ্ছেন তারা। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে 

দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

সকালে সেতু এলাকায় যানবাহনের ধীরগতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্টরা 

জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে চলছে। 

কড্ডা মোড়ে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রী মামুনুর রশিদ, আব্দুল মতিন এবং গার্মেন্টসকর্মী রেশমি ও মুনিয়া 

খাতুন অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রীর চাপের সুযোগ নিয়ে পরিবহনকর্মীরা বাসের সিটপ্রতি ৮০০ থেকে ১ 

হাজার টাকা ভাড়া নিচ্ছেন।

আরো পড়ুন , সামাজিক মাধ্যমে প্রতারণা, ডেপুটি স্পিকারের নামে ভুয়া পেজ

 দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের কাছ থেকেও ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে। একইভাবে ট্রাক ও পিকআপে 

জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা নেওয়া হচ্ছে।

যাত্রীরা জানান, ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময়ও বাড়তি ভাড়া দিতে হয়েছে। ফের কর্মস্থলে যাওয়ার পথেও একইভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তারা এ বিষয়ে প্রশাসনের তদারকি জোরদারের দাবি জানান।

 শনিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, এসব বিষয়ে নজরদারির জন্য ঘটনাস্থলে পুলিশের থাকার কথা। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, সেতুর ওপর কয়েকটি দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত যানবাহন পারাপারে সমস্যা ছিল।

 এতে পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের ধীরগতি দেখা দেয়। তবে সকাল ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত রাতে সেতুর ওপর কয়েকটি লোকাল বাস বিকল হয়ে যাওয়ায় উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। 

বিকল যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে সেতুর উভয় পাশে কোনো যানজট নেই।

বিষয় : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে দ্বিগুণের বেশি ভাড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কর্মস্থলে ফিরতে গিয়ে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের অভিযোগ ।

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ফিরতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। শনিবার (২৮ 

মার্চ) যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে বিপুলসংখ্যক যাত্রীর ভিড় দেখা যায়। বাস, 

পিকআপ ও ট্রাকে করে যে যেভাবে পারছেন, ঢাকার পথে রওনা হচ্ছেন তারা। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে 

দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

সকালে সেতু এলাকায় যানবাহনের ধীরগতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্টরা 

জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে চলছে। 

কড্ডা মোড়ে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রী মামুনুর রশিদ, আব্দুল মতিন এবং গার্মেন্টসকর্মী রেশমি ও মুনিয়া 

খাতুন অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রীর চাপের সুযোগ নিয়ে পরিবহনকর্মীরা বাসের সিটপ্রতি ৮০০ থেকে ১ 

হাজার টাকা ভাড়া নিচ্ছেন।

আরো পড়ুন , সামাজিক মাধ্যমে প্রতারণা, ডেপুটি স্পিকারের নামে ভুয়া পেজ

 দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের কাছ থেকেও ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে। একইভাবে ট্রাক ও পিকআপে 

জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা নেওয়া হচ্ছে।

যাত্রীরা জানান, ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময়ও বাড়তি ভাড়া দিতে হয়েছে। ফের কর্মস্থলে যাওয়ার পথেও একইভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তারা এ বিষয়ে প্রশাসনের তদারকি জোরদারের দাবি জানান।

 শনিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, এসব বিষয়ে নজরদারির জন্য ঘটনাস্থলে পুলিশের থাকার কথা। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, সেতুর ওপর কয়েকটি দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত যানবাহন পারাপারে সমস্যা ছিল।

 এতে পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের ধীরগতি দেখা দেয়। তবে সকাল ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত রাতে সেতুর ওপর কয়েকটি লোকাল বাস বিকল হয়ে যাওয়ায় উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। 

বিকল যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে সেতুর উভয় পাশে কোনো যানজট নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত