দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদ কমিটির প্রথম বৈঠক।

ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদ কমিটির প্রথম বৈঠক।শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কেবিনেট কক্ষে শুরু হয়েছে বৈঠক। এতে যোগ দিয়েছেন সরকার এবং বিরোধী দলের ১১ জন সদস্য।এদিন বিকালে অনুষ্ঠিত হবে সরকার দলীয় সংসদীয় সভা। সংসদ ভবনের সরকার-দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন , তেল সরবরাহ নিরাপত্তায় ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকগুলো সংসদের নিয়মিত কার্যক্রম শুরু করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর থেকে সংসদের কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।এদিকে ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় শুরু হবে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।

বিষয় : ধিবেশন মুলতবি সংসদ কমিটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদ কমিটির প্রথম বৈঠক।শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কেবিনেট কক্ষে শুরু হয়েছে বৈঠক। এতে যোগ দিয়েছেন সরকার এবং বিরোধী দলের ১১ জন সদস্য।এদিন বিকালে অনুষ্ঠিত হবে সরকার দলীয় সংসদীয় সভা। সংসদ ভবনের সরকার-দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন , তেল সরবরাহ নিরাপত্তায় ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকগুলো সংসদের নিয়মিত কার্যক্রম শুরু করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর থেকে সংসদের কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।এদিকে ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় শুরু হবে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত