দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

স্টেশন সম্প্রসারণ ও প্ল্যাটফর্ম উঁচুকরণের দাবি; নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপের আহ্বান

কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রী ভোগান্তি: প্ল্যাটফর্ম উন্নয়নের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় ভোগান্তিমুক্ত রেলসেবা নিশ্চিত এবং ‘কুষ্টিয়া কোর্ট’ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম উন্নয়নসহ মানসম্মত যাত্রীসেবার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (দুপুর ১২টা) ‘আন্তরিক কুষ্টিয়া’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা প্ল্যাটফর্মের অবকাঠামোগত দুর্বলতা, উচ্চতা কম হওয়া এবং দৈর্ঘ্যের স্বল্পতার কারণে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। কর্মসূচির সময় স্টেশনে অবস্থানরত সাধারণ যাত্রীরাও দাবির প্রতি সংহতি জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন, অবৈধ বালু উত্তোলনে বিপর্যস্ত বগাইছড়ি: ব্রীজ ধসের আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

‘আন্তরিক কুষ্টিয়া’র আহ্বায়ক সেলিম সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আসিফ রূপন, রজত হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কারশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহিন সরকার, বন্ধু সমাজ কুষ্টিয়ার হাফিজ সরকার, চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি এসএম কাদরী শাকিল, ক্রীড়া সংগঠক কাজী ইমদাদুল বাসার রিপন, প্রবীণ হিতৈষী সংঘের মুকুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বক্তারা বলেন, ‘কুষ্টিয়া কোর্ট’ স্টেশনটি দীর্ঘদিন ধরে অবহেলিত। প্ল্যাটফর্মটি নিচু হওয়ায় ট্রেনে ওঠানামার সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে আন্তঃনগর ট্রেনের বগির উচ্চতা বেশি হওয়ায় প্রায় ৫ থেকে ৬ ফুট নিচে নামতে হয়, যা ঝুঁকিপূর্ণ। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের তুলনায় কম হওয়ায় অনেক বগি প্ল্যাটফর্মের বাইরে অবস্থান করে, ফলে যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে।

আরও পড়ুন, পতেঙ্গায় দিনদুপুরে অবৈধ তেল মজুদের কারবার মোবাইল কোর্টে ৬ টন ডিজেলসহ সরঞ্জাম জব্দ

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে উঠানামা করতে না পারায় অনেক যাত্রী ট্রেন মিস করেন বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, বয়স্ক, নারী ও শিশুদের জন্য এ পরিস্থিতি আরও ভয়াবহ। বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ রেলওয়ে-এর সিটিজেন চার্টারে যাত্রী ওঠানামা সহজীকরণ, প্ল্যাটফর্ম ও শেডের মান উন্নয়ন এবং হুইলচেয়ার সুবিধার কথা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও ‘কুষ্টিয়া কোর্ট’ স্টেশনে এসব সেবার বাস্তব কোনো প্রতিফলন নেই। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। দ্রুত সময়ের মধ্যে স্টেশন সম্প্রসারণ, প্ল্যাটফর্ম উঁচুকরণ এবং নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

বিষয় : সমাবেশ কুষ্টিয়া মানববন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রী ভোগান্তি: প্ল্যাটফর্ম উন্নয়নের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত