দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

দেশে ভয়াবহ হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ

২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে এসএসসি ফল, শিক্ষা খাতে বড় সংস্কারের ঘোষণা

প্রকাশিত হলো এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র তালিকা, কঠোর নির্দেশনা জারি

মহররম মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল, নির্ধারিত হবে আশুরার তারিখ

সড়ক নিরাপত্তায় নতুন পদক্ষেপ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, ১ আগস্ট থেকে কার্যকর

আবার চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, ২৭ জুলাই থেকে উড়বে বিমান

কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশনা জারি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুলিশে প্রায় ১ লাখ কনস্টেবল (ট্রেইনি রিক্রটমেন্ট কনস্টেবল-টিআরসি) নিয়োগ হয়। ওই সময় এই নিয়োগে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। এক জেলার বাসিন্দাকে অন্য জেলার কোটায় নিয়োগ দেওয়া হয়। আবার রাজনৈতিক সুপারিশের তালিকা ধরে কনস্টেবল নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় স্থান পাওয়ার পরও গোয়েন্দা রিপোর্টের কথা বলে অনেককে চাকরিতে নিয়োগ না দেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে অনৈতিক সুবিধার বিনিময়ে কৌশলে পৃথক কক্ষে বিশেষ পুলিশ সদস্যদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করে উত্তীর্ণ দেখিয়ে কনস্টেবল নিয়োগ দেওয়ারও অভিযোগ রয়েছে। আবার লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেও আত্মীয়-স্বজনদের মধ্যে বিরোধী দলীয় রাজনীতির সাথে জড়িত থাকা কোনো ব্যক্তির পরিচয় জানার পর ওই প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগে অনিয়ম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন , বিমানবন্দর পরিদর্শনে হঠাৎ হাজির বিমান প্রতিমন্ত্রী

(১৫ মার্চ) পুলিশ সদর দপ্তর এ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে। পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং) মো. আবু হাসান স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সকল জেলায় ৬৪টি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলার জেলা পুলিশ সুপারকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি করা হচ্ছে। কমিটিকে ছয়টি বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে, এর মধ্যে রয়েছে, ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি প্রাপ্তি সংক্রান্ত; অনৈতিক সুবিধার বিনিময়ে কৌশলে পৃথক কক্ষে বিশেষ পুলিশ সদস্যদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত; প্রার্থী বা তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগযোগ্য বা নিয়োগ অযোগ্য ঘোষণা করা হয়েছে কি না; লিখিত পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কি না; প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ইত্যাদি।  

বিষয় : সুপারিশ নিয়োগ কনস্টেবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশনা জারি

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুলিশে প্রায় ১ লাখ কনস্টেবল (ট্রেইনি রিক্রটমেন্ট কনস্টেবল-টিআরসি) নিয়োগ হয়। ওই সময় এই নিয়োগে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। এক জেলার বাসিন্দাকে অন্য জেলার কোটায় নিয়োগ দেওয়া হয়। আবার রাজনৈতিক সুপারিশের তালিকা ধরে কনস্টেবল নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় স্থান পাওয়ার পরও গোয়েন্দা রিপোর্টের কথা বলে অনেককে চাকরিতে নিয়োগ না দেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে অনৈতিক সুবিধার বিনিময়ে কৌশলে পৃথক কক্ষে বিশেষ পুলিশ সদস্যদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করে উত্তীর্ণ দেখিয়ে কনস্টেবল নিয়োগ দেওয়ারও অভিযোগ রয়েছে। আবার লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেও আত্মীয়-স্বজনদের মধ্যে বিরোধী দলীয় রাজনীতির সাথে জড়িত থাকা কোনো ব্যক্তির পরিচয় জানার পর ওই প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগে অনিয়ম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন , বিমানবন্দর পরিদর্শনে হঠাৎ হাজির বিমান প্রতিমন্ত্রী

(১৫ মার্চ) পুলিশ সদর দপ্তর এ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে। পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং) মো. আবু হাসান স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সকল জেলায় ৬৪টি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলার জেলা পুলিশ সুপারকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি করা হচ্ছে। কমিটিকে ছয়টি বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে, এর মধ্যে রয়েছে, ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি প্রাপ্তি সংক্রান্ত; অনৈতিক সুবিধার বিনিময়ে কৌশলে পৃথক কক্ষে বিশেষ পুলিশ সদস্যদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত; প্রার্থী বা তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগযোগ্য বা নিয়োগ অযোগ্য ঘোষণা করা হয়েছে কি না; লিখিত পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কি না; প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ইত্যাদি।  

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত