দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

ঈদ যাত্রায় ভাড়া ও হয়রানি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালু

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে।

আরো পড়ুন  , প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম জোরদার করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোতেও পুলিশের বিশেষ নজরদারি থাকবে।

বিষয় : অতিরিক্ত ভাড়া ঈদ যাত্রা যাত্রী হয়রানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদ যাত্রায় ভাড়া ও হয়রানি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালু

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে।

আরো পড়ুন  , প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম জোরদার করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোতেও পুলিশের বিশেষ নজরদারি থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত