দৈনিক সংবাদ দিগন্ত

বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে টিএম আহমেদ হুসেইনের দায়িত্বগ্রহণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইনকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। ০৩ মার্চ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ কার্যালয়ে  উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তিনি সাবেক রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, টিএম আহমেদ হুসেইন একজন নিষ্ঠাবান, সৎ ও কর্মপ্রাণ প্রশাসক। তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন”। টিএম আহমেদ হুসেইন এর আগে ঢাকা আঞ্চলিক কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।

আরও পড়ুন, ইবিতে সহকর্মীর ছুরিতে ঝরল শিক্ষিকার প্রাণ, রক্তাক্ত অনুষদ ভবন

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই তাঁর সফল ও ফলপ্রসূ মেয়াদ কামনা করেছেন।

বিষয় : বাউবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে টিএম আহমেদ হুসেইনের দায়িত্বগ্রহণ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইনকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। ০৩ মার্চ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ কার্যালয়ে  উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তিনি সাবেক রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, টিএম আহমেদ হুসেইন একজন নিষ্ঠাবান, সৎ ও কর্মপ্রাণ প্রশাসক। তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন”। টিএম আহমেদ হুসেইন এর আগে ঢাকা আঞ্চলিক কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।

আরও পড়ুন, ইবিতে সহকর্মীর ছুরিতে ঝরল শিক্ষিকার প্রাণ, রক্তাক্ত অনুষদ ভবন

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই তাঁর সফল ও ফলপ্রসূ মেয়াদ কামনা করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত