দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ক্রীড়া উন্নয়নে বড় উদ্যোগ ত্রিশালে হবে আন্তর্জাতিক কমপ্লেক্স : সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নিয়েছে।ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং নৌ ও বিমানবাহিনীর প্রধানরা অংশ নেন।

আরো পড়ুন , ঈদযাত্রীদের জন্য সুখবর আজ শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি

এ সময় বিওএ-এর সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের উদ্দেশে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে বিওএর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধিরা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাসহ অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিষয় : সেনাপ্রধান প্রতিযোগিতা ক্রীড়া উন্নয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ক্রীড়া উন্নয়নে বড় উদ্যোগ ত্রিশালে হবে আন্তর্জাতিক কমপ্লেক্স : সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নিয়েছে।ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং নৌ ও বিমানবাহিনীর প্রধানরা অংশ নেন।

আরো পড়ুন , ঈদযাত্রীদের জন্য সুখবর আজ শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি

এ সময় বিওএ-এর সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের উদ্দেশে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে বিওএর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধিরা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাসহ অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত