দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

রাজধানীতে ওয়াটার এটিএম বুথের নতুন পানি মূল্য ঘোষণা

রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে

রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন এ বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে।ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এ দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো পড়ুন , ডিএমপিতে বড় প্রশাসনিক পরিবর্তন বদলি হলেন ৪ ডিসি

মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে।এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল।

বিষয় : কার্যকর এটিএম বুথ বর্ধিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীতে ওয়াটার এটিএম বুথের নতুন পানি মূল্য ঘোষণা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন এ বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে।ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এ দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো পড়ুন , ডিএমপিতে বড় প্রশাসনিক পরিবর্তন বদলি হলেন ৪ ডিসি

মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে।এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত