বাংলাদেশে সক্রিয় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং খুব শিগগিরই কঠোর অভিযান শুরু হবে। তবে কীভাবে সেই অভিযান পরিচালিত হবে তা এখনই প্রকাশ করতে চান না তিনি। রোববার (১ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, তবে তা এখনই প্রকাশ করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ুকোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, কয়েক মাস আগে একটি সন্ত্রাসী চক্র একজন প্রভাবশালী ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। বিষয়টি জানার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ওই ব্যবসায়ীর নিরাপত্তা জোরদার করে এবং তার বাসভবনে পুলিশ প্রহরার ব্যবস্থা করে। নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই সন্ত্রাসী গোষ্ঠী তখন তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়। তবে প্রায় দুই মাস পর তারা আবার একই ধরনের তৎপরতায় জড়িয়ে পড়ে এবং এ সময় ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলির ঘটনা ঘটায়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের ধরতে সমন্বিতভাবে কাজ করছে।
আরও পড়ুন, রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন জানিয়েছেন মাসউদ
এ সময় একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে থাকে, তবে তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া ঢালাওভাবে অভিযোগ করলে তার যথাযথ জবাব দেওয়া কঠিন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তার মতে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসে এবং মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করে।
বিষয় : অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন