দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপদ বইমেলার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুতি জারি

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবুও পুলিশ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের

অমর একুশে বইমেলায় মবের আশঙ্কা নেই, তবুও পুলিশ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মেলা চলবে মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত।

আরো পড়ুন , সৌদি আরব বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল

মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে।অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয় : পুলিশ বইমেলা প্রস্তুতি জারি বইমেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নিরাপদ বইমেলার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুতি জারি

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অমর একুশে বইমেলায় মবের আশঙ্কা নেই, তবুও পুলিশ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মেলা চলবে মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত।

আরো পড়ুন , সৌদি আরব বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল

মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে।অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত