ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন।ইতোমধ্যে শপথ নিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা। এই মুহূর্তে চলছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া।সংরক্ষিত ৫০ নারী আসনের অধিকাংশ পাবে বিএনপি। তবে সংরক্ষিত আসনে কাদের নিয়োগ দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট কিছুই জানাননি দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন , পিএসও হিসেবে দায়িত্ব পেলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।
বিষয় : দেশব্যাপী নারী আসন কেন্দ্রবিন্দু

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন।ইতোমধ্যে শপথ নিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা। এই মুহূর্তে চলছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া।সংরক্ষিত ৫০ নারী আসনের অধিকাংশ পাবে বিএনপি। তবে সংরক্ষিত আসনে কাদের নিয়োগ দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট কিছুই জানাননি দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন , পিএসও হিসেবে দায়িত্ব পেলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান

আপনার মতামত লিখুন