দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নিয়োগে নিয়ম না মানলে এমপিও পাওয়া যাবে না, সতর্ক করল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক

দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।অধিদপ্তর বলছে, নীতিমালা অমান্য করে কোনো নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট পদের জন্য এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা দেওয়া হবে না। অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 

আরো পড়ুন , ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে।বেসরকারি মাদ্রাসাসমূহে এনটিআরসিএ-এর আওতাবহির্ভূত যেসব শূন্য পদ রয়েছে, সেগুলোতে সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু এখন থেকে এসব নিয়োগ প্রক্রিয়া অবশ্যই জারিকৃত ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ অনুযায়ী সম্পন্ন করতে হবে।অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেছে, নতুন নীতিমালা অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কোনোভাবেই এমপিও দেওয়া হবে না।

বিষয় : নিবন্ধন শিক্ষা অধিদপ্তর নিয়োগে নিয়ম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নিয়োগে নিয়ম না মানলে এমপিও পাওয়া যাবে না, সতর্ক করল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।অধিদপ্তর বলছে, নীতিমালা অমান্য করে কোনো নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট পদের জন্য এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা দেওয়া হবে না। অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 

আরো পড়ুন , ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে।বেসরকারি মাদ্রাসাসমূহে এনটিআরসিএ-এর আওতাবহির্ভূত যেসব শূন্য পদ রয়েছে, সেগুলোতে সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু এখন থেকে এসব নিয়োগ প্রক্রিয়া অবশ্যই জারিকৃত ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ অনুযায়ী সম্পন্ন করতে হবে।অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেছে, নতুন নীতিমালা অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কোনোভাবেই এমপিও দেওয়া হবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত