দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সংকল্প ভূমি প্রতিমন্ত্রীর

সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।      মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব যেন কলমাকান্দাকে একটি দৃষ্টিনন্দন, পরিকল্পিত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। 

সীমান্তবর্তী এই উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত এলাকা ও কলমাকান্দা সদর এলাকায় মাদকের যে সমস্যা রয়েছে, তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। মাদকপ্রবণ ও অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নজরদারি জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

আরেো  পড়ুন , নতুন উদ্যোগে ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি প্রত্যাশিত : অর্থমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যে বিভাগেই কাজ করি না কেন, শেষ ঠিকানা কিন্তু সাড়ে তিন হাত ভূমি। এই উপলব্ধি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে অনেক কাজই সহজ হয়ে যাবে। তিনি আল্লাহর ওপর ভরসা রেখে অর্জিত যোগ্যতা ও দায়িত্বের মর্যাদা রক্ষা করার আহ্বান জানান।মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা-দুর্গাপুরের সর্বসাধারণ ভোটারদের প্রতি তার কৃতজ্ঞতা। তাদের ভোট না পেলে আজ আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। 

ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতে বিভিন্ন সমালোচনা ও প্রশ্নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সারা দেশেই এ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নানা আলোচনা রয়েছে। তাই প্রথম অগ্রাধিকার হবে মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার এবং সেবা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা।  দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।  

বিষয় : মতবিনিময় নির্বাহী মতবিনিময়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সংকল্প ভূমি প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।      মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব যেন কলমাকান্দাকে একটি দৃষ্টিনন্দন, পরিকল্পিত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। 

সীমান্তবর্তী এই উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত এলাকা ও কলমাকান্দা সদর এলাকায় মাদকের যে সমস্যা রয়েছে, তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। মাদকপ্রবণ ও অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নজরদারি জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

আরেো  পড়ুন , নতুন উদ্যোগে ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি প্রত্যাশিত : অর্থমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যে বিভাগেই কাজ করি না কেন, শেষ ঠিকানা কিন্তু সাড়ে তিন হাত ভূমি। এই উপলব্ধি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে অনেক কাজই সহজ হয়ে যাবে। তিনি আল্লাহর ওপর ভরসা রেখে অর্জিত যোগ্যতা ও দায়িত্বের মর্যাদা রক্ষা করার আহ্বান জানান।মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা-দুর্গাপুরের সর্বসাধারণ ভোটারদের প্রতি তার কৃতজ্ঞতা। তাদের ভোট না পেলে আজ আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। 

ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতে বিভিন্ন সমালোচনা ও প্রশ্নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সারা দেশেই এ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নানা আলোচনা রয়েছে। তাই প্রথম অগ্রাধিকার হবে মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার এবং সেবা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা।  দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।  

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত