বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া শরিফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে মঞ্জুর করতে ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন।বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বরাবর এ আবেদন করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আরো পড়ুন , বিদ্যুৎ পরিস্থিতি সামলানো প্রধান কাজ রমজানে : বিদ্যুৎমন্ত্রী
এ মামলায় ওবায়দুল কাদেরসহ মোট আসামি সাতজন। তারা যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ পদে রয়েছেন। তবে সবাই পলাতক। অন্যরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।এ মামলায় গতকাল মঙ্গলবার প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। তবে শেষ না হওয়ায় তার অবশিষ্ট জবানবন্দি বুধবার গ্রহণ করার কথা রয়েছে।
বিষয় : তদন্তে_নতুন_তথ্য কার্যক্রম সংঘটিত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন