দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ বিশ্বনেতারা অভিনন্দন জানিয়েছেন। তারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়ে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক চিঠিতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।চিঠিতে মোদি বলেন, সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই। তার দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

চিঠিতে মোদি উল্লেখ করেন, এ বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ম্যান্ডেট।ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও জনগণের শান্তি-সমৃদ্ধির আকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের মধ্যে শক্তিশালী সামঞ্জস্য ভবিষ্যৎ সহযোগিতার পথপ্রদর্শক হবে বলেও তিনি উল্লেখ করেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরোনো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সমানভাবে সম্মান ও আচরণ করেছে, পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতামূলক আচরণ অনুসরণ করেছে। দুদেশের মধ্যে আদান-প্রদানের একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে। চীন সরকার বাংলাদেশের নতুন সরকারকে মসৃণভাবে শাসনব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সমর্থন করে।

আরো পড়ুন ,  ঢাকার আবহাওয়ায় পরিবর্তন নতুন তাপমাত্রা

চীনা প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সবক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করে চীন-বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করে। দুই দেশের জনগণের জন্য যাতে আরো সুবিধা বয়ে আনা যায়, এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পাশাপাশি দুদেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার আরো অগ্রগতিকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী।সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে জাপান। দুদেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে প্রধানমন্ত্রী তাকাইচি তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী ও পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা যোগ দেন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রমুখ।

বিষয় : অভিনন্দন নতুন প্রধানমন্ত্রী বিশ্বনেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত