ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে কিছুটা ভিন্ন আবহে এবার উদযাপিত হতে যাচ্ছে বসন্ত। প্রথম দিন এবার নেই চিরাচরিত একুশের বইমেলা। তাই বরাবরের মতো ফাগুনের রং ও রূপ নিয়ে নতুন বইয়ের কাছে যাওয়া হবে না নগরবাসীর।বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর ১ ফাল্গুন ‘বসন্ত উৎসব’ আয়োজন করে থাকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।এ বছরও ‘বসন্ত উৎসব-১৪৩২’ আয়োজন করেছে সংগঠনটি। তবে বিগত বছরগুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নয়।
আরো পড়ুন , রবিবার খুলছে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত কবে
আপনার মতামত লিখুন