দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বনানী মডেল স্কুল কেন্দ্রে ভোটারদের ঢল দীর্ঘ লাইনে নারী ভোটার

ঢাকা-১৭ আসনের বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে (নারী কেন্দ্র) আজ ভোটারদের উপস্থিতি বেশ নজরকাড়া।

ঢাকা-১৭ আসনের বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে (নারী কেন্দ্র) আজ ভোটারদের উপস্থিতি বেশ নজরকাড়া। সকাল থেকে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং দুপুর সাড়ে ১১টার দিকে ভোটগ্রহণের হার পৌঁছেছে ২২ শতাংশে।কেন্দ্রে দেখা গেছে, সনাতন ধর্মের অনেকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছেন। এই কেন্দ্রে অধিকাংশ ভোটার কড়াইল বস্তির বাসিন্দা। ভোটাররা বলেন, নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে তারা খুশি।

আরো পড়ুন , নির্বাচনের প্রভাবে ফাঁকা ঢাকার বিরল চিত্র

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের প্রবেশদ্বারে ভোটার নম্বর যাচাই এবং নির্দেশনার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে, যাতে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।ভোটাররা আশা করছেন, ভোটের এই উৎসব নিরবিচ্ছিন্নভাবে চলবে এবং ভোটের হার দিনশেষে আরও বৃদ্ধি পাবে।

বিষয় : ভোট বনানী নজরকাড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বনানী মডেল স্কুল কেন্দ্রে ভোটারদের ঢল দীর্ঘ লাইনে নারী ভোটার

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-১৭ আসনের বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে (নারী কেন্দ্র) আজ ভোটারদের উপস্থিতি বেশ নজরকাড়া। সকাল থেকে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং দুপুর সাড়ে ১১টার দিকে ভোটগ্রহণের হার পৌঁছেছে ২২ শতাংশে।কেন্দ্রে দেখা গেছে, সনাতন ধর্মের অনেকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছেন। এই কেন্দ্রে অধিকাংশ ভোটার কড়াইল বস্তির বাসিন্দা। ভোটাররা বলেন, নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে তারা খুশি।

আরো পড়ুন , নির্বাচনের প্রভাবে ফাঁকা ঢাকার বিরল চিত্র

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের প্রবেশদ্বারে ভোটার নম্বর যাচাই এবং নির্দেশনার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে, যাতে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।ভোটাররা আশা করছেন, ভোটের এই উৎসব নিরবিচ্ছিন্নভাবে চলবে এবং ভোটের হার দিনশেষে আরও বৃদ্ধি পাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত