দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পরাজয়ও মেনে নেব যদি ভোট হয় স্বচ্ছ ও নিরপেক্ষ : ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ আসনের এবি পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

বরিশাল-৩ আসনের এবি পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঘোষণা দিয়েছেন যে, নির্বাচন যদি প্রকৃত অর্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তবে তিনি পরাজয় বরণ করতেও দ্বিধাবোধ করবেন না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান। ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন যে, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর থাকলেও জনমনে কিছুটা শঙ্কা ও ভয়ভীতি কাজ করছে। তবে কোনো যৌক্তিক কারণ ছাড়া তিনি নির্বাচন বর্জনের পক্ষে নন বরং শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে চান।

সারাদেশে আজ সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা গণভোটের কারণে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ১ লাখ ৮ হাজারের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন। 

আরো পড়ুন , ভোটের দিন গণপরিবহন সচল, মেট্রো ও ট্রেন চলাচল স্বাভাবিক

প্রযুক্তির ব্যবহারে এবার ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি); প্রায় ৪৩ হাজার কেন্দ্রের মধ্যে ৯০ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে দেওয়া হয়েছে ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা। এ ছাড়াও যেকোনো অনিয়ম দ্রুত জানাতে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং ৩৩৩ হটলাইন সেবা চালু রয়েছে।

এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩২ জন ভোটারও এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। 

নির্বাচনী পরিসংখ্যানে দেখা গেছে, এবারই প্রথম বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ডাকযোগে ভোট দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালটের মধ্যে ইতিমধ্যে ২ লাখ ৭০ হাজার ৩৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে, যা চূড়ান্ত গণনার সময় মূল ভোটের সঙ্গে যোগ করা হবে।২০০৮ সালের পর এবারই সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ৫১টি রাজনৈতিক দল এই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের মোট ২ হাজার ২৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, যার মধ্যে ৮০ জন নারী প্রার্থী রয়েছেন। 

বিষয় : নিরপেক্ষ পরাজয় গ্রহণযোগ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পরাজয়ও মেনে নেব যদি ভোট হয় স্বচ্ছ ও নিরপেক্ষ : ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত