দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কেন্দ্রে কেন্দ্র ভোটারদের উপস্থিতি বাড়ছে সকাল থেকেই ভিড়

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে কেন্দ্রমুখী হন নারী-পুরুষ ভোটাররা। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। ভোটাধিকার প্রয়োগকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে বিভিন্ন এলাকায়।

রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের ভেতরে প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভোটগ্রহণ শুরু করেন। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পর ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আরো পড়ুন , বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

বনানী এলাকার একটি কেন্দ্রে ভোট দিতে আসা এক ভোটার বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। সকালেই এসে ভোট দিয়ে দায়িত্ব শেষ করতে চাই।’

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক বাহিনী সদস্য। রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারো সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বাহিনী সদস্যরা মাঠে রয়েছেন।

বিষয় : নির্বাচন ভোটকেন্দ্র ভিড় লক্ষ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কেন্দ্রে কেন্দ্র ভোটারদের উপস্থিতি বাড়ছে সকাল থেকেই ভিড়

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে কেন্দ্রমুখী হন নারী-পুরুষ ভোটাররা। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। ভোটাধিকার প্রয়োগকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে বিভিন্ন এলাকায়।

রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের ভেতরে প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভোটগ্রহণ শুরু করেন। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পর ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আরো পড়ুন , বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

বনানী এলাকার একটি কেন্দ্রে ভোট দিতে আসা এক ভোটার বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। সকালেই এসে ভোট দিয়ে দায়িত্ব শেষ করতে চাই।’

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক বাহিনী সদস্য। রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারো সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বাহিনী সদস্যরা মাঠে রয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত