আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সরকার জরুরি কিছু সেবার ওপর কড়াকড়ি আরোপ করেছে। মোটরসাইকেলসহ পাঁচ ধরনের যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ইতিমধ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।তবে রাজধানীতে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) লেনদেন সীমিত রাখা হয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আপনার মতামত লিখুন