দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রহর গুনছে দেশ সকাল হলেই ভোট

প্রহর গুনছে দেশ সকাল হলেই ভোট
রাত শেষ হলেই আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব।

রাত শেষ হলেই আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব। জাতীয় সংসদের পাশাপাশি ইতিমধ্যে গণভোটের জন্য সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন কেবল ভোটের জন্য অপেক্ষা। দীর্ঘ ১৭ বছর পর ভোটবঞ্চিতরা ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন। নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। তারপরও নানাভাবে অনানুষ্ঠানিক প্রচারণা, অনলাইন ক্যাম্পেইন এবং পোলিং এজেন্ট চূড়ান্ত করার কাজে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। জয়-পরাজয়ের চুলচেলা বিশ্লেষণ চলছে সর্বত্রই। কারা ক্ষমতাসীন হচ্ছেন বিএনপি নাকি জামায়াত নেতৃত্বাধীন জোট? তবে বিভিন্ন জরিপ বলছে, বিএনপি এবার এগিয়ে আছে। ভোটের মাঠে কালো টাকা বিতরণ এবং জালিয়াতির আশঙ্কা করেছে বিএনপি।এবার নির্বাচনের দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

আরো পড়ুন ,শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি

এর পাশাপাশি নির্বাচন উপলক্ষ্যে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে সাড়ে ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তার আগেই আজ বুধবারের মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সামগ্রী পৌঁছানো হবে।নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ হলেও প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালাতে পারবেন এবং এতে আচরণ বিধি ভঙ্গ হবে না। তিনি জানান, একটি আসনে ভোট স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে ভোট হবে। ভোটের দিন ভোটগ্রহণের নির্ধারিত সময় সাড়ে ৪টার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ভোটার থাকলে তাদেরও ভোট নেওয়া হবে।

বিষয় : প্রচারণা ভোট উৎসব প্রস্তুতি শেষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রহর গুনছে দেশ সকাল হলেই ভোট

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাত শেষ হলেই আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব। জাতীয় সংসদের পাশাপাশি ইতিমধ্যে গণভোটের জন্য সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন কেবল ভোটের জন্য অপেক্ষা। দীর্ঘ ১৭ বছর পর ভোটবঞ্চিতরা ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন। নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। তারপরও নানাভাবে অনানুষ্ঠানিক প্রচারণা, অনলাইন ক্যাম্পেইন এবং পোলিং এজেন্ট চূড়ান্ত করার কাজে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। জয়-পরাজয়ের চুলচেলা বিশ্লেষণ চলছে সর্বত্রই। কারা ক্ষমতাসীন হচ্ছেন বিএনপি নাকি জামায়াত নেতৃত্বাধীন জোট? তবে বিভিন্ন জরিপ বলছে, বিএনপি এবার এগিয়ে আছে। ভোটের মাঠে কালো টাকা বিতরণ এবং জালিয়াতির আশঙ্কা করেছে বিএনপি।এবার নির্বাচনের দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

আরো পড়ুন ,শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি

এর পাশাপাশি নির্বাচন উপলক্ষ্যে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে সাড়ে ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তার আগেই আজ বুধবারের মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সামগ্রী পৌঁছানো হবে।নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ হলেও প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালাতে পারবেন এবং এতে আচরণ বিধি ভঙ্গ হবে না। তিনি জানান, একটি আসনে ভোট স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে ভোট হবে। ভোটের দিন ভোটগ্রহণের নির্ধারিত সময় সাড়ে ৪টার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ভোটার থাকলে তাদেরও ভোট নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত