দৈনিক সংবাদ দিগন্ত

জনআস্থা অর্জনে পুলিশের আচরণে পরিবর্তনের তাগিদ : অতিরিক্ত আইজিপি

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের আস্থা ফেরাতে ও আইনের শাসন বাস্তবায়নে পুলিশকে প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৩তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, আমরা যদি ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন বাস্তবায়নে প্রকৃত অর্থে জনগণের সেবক হিসেবে কাজ করতে পারি তাহলে দেশের মানুষের দুঃখ-দুর্দশা অনেকাংশে লাঘব হবে। একই সঙ্গে পুলিশের প্রতি যে ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর হবে। 

আরো পড়ুন , শবেবরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি নিষিদ্ধের ঘোষণা

তিনি বলেন, আমাদের মধ্যে মতভেদ ও মতবিরোধ থাকতে পারে, তবে তা যেন কখনো দেশের স্বার্থ, অর্থনীতি ও সার্বিক কল্যাণের বিরুদ্ধে না যায়। এ বিষয়ে অভিভাবক ও নাগরিকদের সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি পুলিশকে সতর্ক করে বলেন, দায়িত্ব সঠিকভাবে পালন না হলে কেউ হিংসা বা ঈর্ষাবশত তদন্ত ক্ষমতার অপব্যবহার করতে চাইতে পারে। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যাতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যেন জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি। কোনো সন্তানের জীবন যেন আর দিতে না হয়। রাজনৈতিক সহিংসতা পরিহার করে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের দিকে দেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।

বিষয় : জনআস্থা আচরণ অতিরিক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জনআস্থা অর্জনে পুলিশের আচরণে পরিবর্তনের তাগিদ : অতিরিক্ত আইজিপি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x