দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

 ৪ আগস্ট বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

নির্বাচনী প্রস্তুতিতে বিএনসিসি কর্মী নিয়োগের ঘোষণা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবার নির্বাচনে বিএনসিসি সদস্যদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যসংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে। মাঠপর্যায়ের নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

দায়িত্ব পালনে কোনো শৈথিল্য থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও ইঙ্গিত দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে।

বিষয় : প্রস্তুতি আইনশৃঙ্খলা বিএনসিসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচনী প্রস্তুতিতে বিএনসিসি কর্মী নিয়োগের ঘোষণা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবার নির্বাচনে বিএনসিসি সদস্যদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যসংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে। মাঠপর্যায়ের নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

দায়িত্ব পালনে কোনো শৈথিল্য থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও ইঙ্গিত দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত