দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা সমাবেশের মঞ্চে প্রধান অতিথি তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন তিনি।বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। 

মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা আছেন। তাদের মধ্যে রয়েছেন-আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬);

আরো পড়ুন , খুলনায় তারেক রহমানের সমাবেশে মিলিত হলো বিপুল নেতাকর্মী

 হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪); কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪)।এর আগে হেলিকপ্টার যোগে ঢাকা খুলনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। 

এদিন সকাল সাড়ে ৯টায় থেকে ছোট ছোট মিছিল নিয়ে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। নেতা-কর্মীরা বিভিন্ন প্রার্থীর প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে নিয়ে স্লোগান দেন, ‘ভোট দিব কিসে, ধানের শীষে’। তাদের সঙ্গে রয়েছে বাদ্যযন্ত্রের দল।

কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।সবশেষ ২০০৫ সালের ২৩ মার্চ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে খুলনায় আসেন তারেক রহমান।

খুলনার জনসভা শেষে দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর পৌনে ২টায় নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

খুলনা সমাবেশের মঞ্চে প্রধান অতিথি তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত