দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

আজ শেষ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা

আজ শেষ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা
মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ।

মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ। শনিবার (৩১ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় শেষদিনেও ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এ বছর রাষ্ট্রীয় শোকের কারণে মেলায় তিন দিন সময় কম পেয়েছেন ব্যবসায়ীরা। মেলার শুরুতে বৈরী আবহাওয়া আর নির্বাচনের প্রভাব থাকায় ব্যবসা মন্দা হয়েছে বলে দাবি তাদের।তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে গত বছরের তুলনায় এ বছর ক্রেতা দর্শনার্থী বেড়েছে অন্তত ১৫ শতাংশ তা ছাড়া ভ্যাট আদায় হয়েছে গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। 

আরো পড়ুন , নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক, শঙ্কার কথা অস্বীকার

কর্মদিনগুলোতে লোক সমাগম কম থাকলেও এবার ছুটির দিনগুলোতে ছিল মানুষের উপচে পরা ভিড়। শেষদিন হওয়ার প্রতিটি স্টল প্যাভিলিয়নে ১০ শতাংশ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত চলছে মূল্যছাড়। তাছাড়া পণ্য কিনলে বিভিন্ন স্টল প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বিশেষ পুরুস্কার ও গিফট ভাউচার।গত পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধনের তারিখ ঠিক থাকলেও শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪নং সেক্টরে বিবিসিএফইসি ভবনে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের উদ্বোধন করা হয়।

বিষয় : প্রত্যাশা মাসব্যাপী বাণিজ্যমেলা প্রত্যাশা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ শেষ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ। শনিবার (৩১ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় শেষদিনেও ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এ বছর রাষ্ট্রীয় শোকের কারণে মেলায় তিন দিন সময় কম পেয়েছেন ব্যবসায়ীরা। মেলার শুরুতে বৈরী আবহাওয়া আর নির্বাচনের প্রভাব থাকায় ব্যবসা মন্দা হয়েছে বলে দাবি তাদের।তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে গত বছরের তুলনায় এ বছর ক্রেতা দর্শনার্থী বেড়েছে অন্তত ১৫ শতাংশ তা ছাড়া ভ্যাট আদায় হয়েছে গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। 

আরো পড়ুন , নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক, শঙ্কার কথা অস্বীকার

কর্মদিনগুলোতে লোক সমাগম কম থাকলেও এবার ছুটির দিনগুলোতে ছিল মানুষের উপচে পরা ভিড়। শেষদিন হওয়ার প্রতিটি স্টল প্যাভিলিয়নে ১০ শতাংশ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত চলছে মূল্যছাড়। তাছাড়া পণ্য কিনলে বিভিন্ন স্টল প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বিশেষ পুরুস্কার ও গিফট ভাউচার।গত পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধনের তারিখ ঠিক থাকলেও শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪নং সেক্টরে বিবিসিএফইসি ভবনে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের উদ্বোধন করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত