দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

পে স্কেল বাস্তবায়নের দাবিতে গঠিত হলো নতুন সংগঠন

পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন সংগঠন

পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মো. আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামসহ ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

 (৩০ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে একটি বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

আরো পড়ুন , সংশোধনের পথে গণভোট অধ্যাদেশ নতুন প্রস্তাবনা

বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। এর কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উক্ত লক্ষ্য বাস্তবায়নে জন্য একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

তারা সংগঠনের কাঠামো প্রণয়ন, সদস্য অন্তর্ভুক্তি, কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় কমিটি গঠনের সব কার্যক্রম পরিচালনা করবে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও যৌক্তিক দাবি আদায়ে কাজ করবে সংগঠনটি।

বিষয় : পে স্কেল সরকারি কর্মকর্তা নতুন সংগঠন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পে স্কেল বাস্তবায়নের দাবিতে গঠিত হলো নতুন সংগঠন

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মো. আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামসহ ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

 (৩০ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে একটি বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

আরো পড়ুন , সংশোধনের পথে গণভোট অধ্যাদেশ নতুন প্রস্তাবনা

বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। এর কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উক্ত লক্ষ্য বাস্তবায়নে জন্য একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

তারা সংগঠনের কাঠামো প্রণয়ন, সদস্য অন্তর্ভুক্তি, কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় কমিটি গঠনের সব কার্যক্রম পরিচালনা করবে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও যৌক্তিক দাবি আদায়ে কাজ করবে সংগঠনটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত