দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কর্মসংস্থানে বেশি গুরুত্ব

তরুণ ভোটারদের দিকে এবার বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ভোটার আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতির ঝাঁপি খুলেছে। বিশেষ করে তরুণ ভোটারদের দিকে এবার বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। কারণ মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশই ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। এনসিপি তাদের ৩৬ দফা ইশতেহারে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি বন্ধ ও দুর্নীতি রোধের শ্রতিশ্রুতি দিয়েছে। বিএনপি ফ্যামিলি কার্ডের পাশাপাশি তরুণ ও শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে, যেখানে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিও গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরা হয়েছে। জামায়াত ক্ষমতায় এলে ‘প্রত্যেক নাগরিকের হাতে কাজ’ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে বেকারত্ব ও সামাজিক বৈষম্য কমানো সম্ভব হয়।

রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, ভোটার তালিকায় তরুণদের সংখ্যা বাড়ায় রাজনৈতিক দলগুলো এবার উন্নয়ন ও আদর্শের পাশাপাশি চাকরি ও জীবিকার প্রশ্নকে নির্বাচনের মূল ইস্যুতে পরিণত করেছে। গতকাল এনসিপি তাদের ৩৬ দফা ইশতেহারে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজি ও দখলদারি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। দলটির দাবি, তরুণদের উৎপাদনমুখী কাজে যুক্ত না করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। অন্যদিকে বিএনপি সাম্প্রতিক বক্তব্যে ফ্যামিলি কার্ডের পাশাপাশি টেকসই উন্নয়ন কার্যক্রমে তরুণদের এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। কর্মসংস্থানের পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির ওপরও জোর দিচ্ছে। জামায়াতে ইসলামী নির্বাচনী বক্তব্যে বলছে, তারা ক্ষমতায় এলে ‘প্রত্যেক নাগরিকের হাতে কাজ তুলে দেওয়ার’ ব্যবস্থা করবে। দলটির মতে, নৈতিকতা ও সুশাসনের সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করা গেলে বেকারত্ব ও সামাজিক বৈষম্য কমানো সম্ভব।

আরো পড়ুন , ফেব্রুয়ারির শুরুতেই টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের গণ-আন্দোলনে মূল ভূমিকা ছিল তরুণদের। নির্বাচন নিয়েও অতীতের সময়ের চেয়ে তরুণরা আগ্রহী। বর্তমানে মোট ভোটারের এক-তৃতীয়াংশই তরুণ। তাই তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সব প্রার্থী বিশেষ মনোযোগ দিচ্ছেন। তরুণরা ভোটকেন্দ্রে গেলে নির্বাচনের ফল যে কোনো দিকে মোড় নিতে পারে। ফলে আসন্ন নির্বাচনে জয়-পরাজয়ের চাবিকাঠি তরুণদের হাতেই থাকবে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ সাত হাজার ৯৪২। এর মধ্যে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটার প্রায় চার কোটি ৩২ লাখ। জাতীয় যুবনীতি অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছর বয়সসীমাকেই ‘যুব’ বা ‘তরুণ’ হিসেবে গণ্য করা হয়। এতে দেখা যায়, দেশের মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ জনগোষ্ঠী।

বিষয় : প্রবাসীভোটার সংসদ নির্বাচন তরুণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কর্মসংস্থানে বেশি গুরুত্ব

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত