দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টাকে নির্বাচনের আগে বার্তা পাঠালেন অ্যামনেস্টি মহাসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ফেরানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। বুধবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে খোলাচিঠিটি প্রকাশ করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে পাঠানো এই চিঠিতে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার, মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত না থাকার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে নাগরিকের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আরো পড়ুর , ভারত থেকে দেশে ফেরত এলেন ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার পুনরুদ্ধারের যে দায়িত্ব অন্তর্বর্তী সরকার পেয়েছে, আগামী কয়েক সপ্তাহ হবে তা পালনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। নির্বাচনকালেও নাগরিকদের নির্বিঘ্নে মত প্রকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর আইন ও নীতি প্রয়োগের তাগিদ দেওয়া হয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকেরা যাতে পুরোপুরি এবং নির্ভয়ে অংশগ্রহণ করতে পারেন, সেটি নিশ্চিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারকে প্রকৃত নেতৃত্বের পরিচয় দিতে হবে।

অ্যামনেস্টির অভিযোগ, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাংবাদিক ও সমালোচকদের দমনে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) অপব্যবহার করেছে। উদাহরণ হিসেবে সাংবাদিক মঞ্জুরুল আলমের পান্নার কথা উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের আগস্টে ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টার’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া ডিসেম্বরে সাংবাদিক আনিস আলমগীরকে আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে আটক করা হয়।

বিষয় : প্রধান উপদেষ্টা অ্যামনেস্টি খোলা চিঠি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রধান উপদেষ্টাকে নির্বাচনের আগে বার্তা পাঠালেন অ্যামনেস্টি মহাসচিব

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ফেরানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। বুধবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে খোলাচিঠিটি প্রকাশ করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে পাঠানো এই চিঠিতে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার, মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত না থাকার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে নাগরিকের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আরো পড়ুর , ভারত থেকে দেশে ফেরত এলেন ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার পুনরুদ্ধারের যে দায়িত্ব অন্তর্বর্তী সরকার পেয়েছে, আগামী কয়েক সপ্তাহ হবে তা পালনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। নির্বাচনকালেও নাগরিকদের নির্বিঘ্নে মত প্রকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর আইন ও নীতি প্রয়োগের তাগিদ দেওয়া হয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকেরা যাতে পুরোপুরি এবং নির্ভয়ে অংশগ্রহণ করতে পারেন, সেটি নিশ্চিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারকে প্রকৃত নেতৃত্বের পরিচয় দিতে হবে।

অ্যামনেস্টির অভিযোগ, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাংবাদিক ও সমালোচকদের দমনে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) অপব্যবহার করেছে। উদাহরণ হিসেবে সাংবাদিক মঞ্জুরুল আলমের পান্নার কথা উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের আগস্টে ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টার’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া ডিসেম্বরে সাংবাদিক আনিস আলমগীরকে আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে আটক করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত