দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

আজ সকাল থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ যেসব এলাকায়

সকাল থেকে টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

আরো পড়ুন , টানা বৃষ্টির পূর্বাভাস বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার কুমিল্লার তিতাস, দাউদকান্দি ও হোমনা এবং চাঁদপুরের কচুয়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।

তবে মেরামত কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়সীমার মধ্যে উল্লিখিত চার উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিষয় : গ্যাস মেরামত সরবরাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আজ সকাল থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

আরো পড়ুন , টানা বৃষ্টির পূর্বাভাস বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার কুমিল্লার তিতাস, দাউদকান্দি ও হোমনা এবং চাঁদপুরের কচুয়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।

তবে মেরামত কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়সীমার মধ্যে উল্লিখিত চার উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত