দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

প্রান্তিক জনগণের মনগঠন বদলানোর চেষ্টা বিএনপির : আসিফ মাহমুদ

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে পরনির্ভরশীলতা নয়, বরং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল পাবে। সেই লক্ষ্যে এনসিপি, জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরো পড়ুন , কানায় কানায় পূর্ণ আজমপুর ঈদগাহ মাঠ অপেক্ষায় তারেক রহমানে

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দীর্ঘদিন জনগণ এর সুফল ভোগ করতে পারবে। পরবর্তী প্রজন্মের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য গণভোটে হ্যাঁ বিজয়ী করতে হবে। আপনারা সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে যাকে খুশি ভোট দেন কিন্তু গণভোটে হ্যাঁ বিজয়ী করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখলাম মনোনয়ন বাছাই পর্বে পক্ষপাতিত্ব করা হয়েছে। যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ভোটাধিকার হরণের লক্ষণ।এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কী হয়েছে তা আপনারা দেখেছেন। যারা অবৈধভাবে ভোটাধিকার হরণ করেছে তাদের দিল্লি পালিয়ে যেতে হয়েছে।

বিষয় : আত্মনির্ভরশীল প্রান্তিক বিভ্রান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রান্তিক জনগণের মনগঠন বদলানোর চেষ্টা বিএনপির : আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে পরনির্ভরশীলতা নয়, বরং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল পাবে। সেই লক্ষ্যে এনসিপি, জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরো পড়ুন , কানায় কানায় পূর্ণ আজমপুর ঈদগাহ মাঠ অপেক্ষায় তারেক রহমানে

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দীর্ঘদিন জনগণ এর সুফল ভোগ করতে পারবে। পরবর্তী প্রজন্মের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য গণভোটে হ্যাঁ বিজয়ী করতে হবে। আপনারা সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে যাকে খুশি ভোট দেন কিন্তু গণভোটে হ্যাঁ বিজয়ী করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখলাম মনোনয়ন বাছাই পর্বে পক্ষপাতিত্ব করা হয়েছে। যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ভোটাধিকার হরণের লক্ষণ।এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কী হয়েছে তা আপনারা দেখেছেন। যারা অবৈধভাবে ভোটাধিকার হরণ করেছে তাদের দিল্লি পালিয়ে যেতে হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত