দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

বিজিবি ২০২৫ সালে প্রতিরোধ করল ১,৯০৮ কোটি টাকার চোরাচালান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে।বিজিবির তথ্যমতে, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য, পোশাক, খাদ্যপণ্য, যানবাহন, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে ১২ হাজারের বেশি গরু ও মহিষ এবং ১ হাজার ৭০০–এর বেশি বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়েছে।একই সময়ে বিজিবি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভারসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

আরো পড়ুন , নির্বাচনে আর্থিক তদারকিতে মোবাইল ব্যাংকিং ব্যবহার হবে : ইসি

মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ১ কোটি ৪৭ লাখ ইয়াবা ট্যাবলেট, ১০ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৩৩ হাজার ফেনসিডিল, ২২ হাজার কেজির বেশি গাঁজা, ৫৫ কেজির বেশি হেরোইন এবং উল্লেখযোগ্য পরিমাণ কোকেন, বিদেশি মদ ও নেশাজাতীয় ইনজেকশন।

বিজিবি জানায়, এসব অভিযানে মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সুজন

বিষয় : বিজিবি কসমেটিকস জব্দ চোরাচালান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিজিবি ২০২৫ সালে প্রতিরোধ করল ১,৯০৮ কোটি টাকার চোরাচালান

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে।বিজিবির তথ্যমতে, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য, পোশাক, খাদ্যপণ্য, যানবাহন, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে ১২ হাজারের বেশি গরু ও মহিষ এবং ১ হাজার ৭০০–এর বেশি বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়েছে।একই সময়ে বিজিবি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভারসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

আরো পড়ুন , নির্বাচনে আর্থিক তদারকিতে মোবাইল ব্যাংকিং ব্যবহার হবে : ইসি

মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ১ কোটি ৪৭ লাখ ইয়াবা ট্যাবলেট, ১০ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৩৩ হাজার ফেনসিডিল, ২২ হাজার কেজির বেশি গাঁজা, ৫৫ কেজির বেশি হেরোইন এবং উল্লেখযোগ্য পরিমাণ কোকেন, বিদেশি মদ ও নেশাজাতীয় ইনজেকশন।

বিজিবি জানায়, এসব অভিযানে মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সুজন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত